হ্যালো! আজ আমরা কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?
০১৬৭০-৬৬৪৮৪৮২৪/৭ সহায়তা কেন্দ্র
বইটির কিছু অংশ পড়ুন এখানে ক্লিক করুন
মানুষ জন্মগতভাবে সত্যান্বেষী। সত্যকে খুঁজে পাওয়ার অন্বেষণে যে-উত্তেজনা, আর অন্বেষণ করে সত্যকে খুঁজে না-পাওয়ার যে-যাতনা— দুটোই মানবমনের কাছে আরাধ্য। কিন্তু গোড়াতেই মানুষ যখন মিথ্যাকে চিহ্নিত করতে অক্ষম হয়ে পড়ে, তখন সে সত্য অন্বেষণের জার্নি থেকে অবসর গ্রহণ করতে বাধ্য হয়। মোটা দাগে মানুষ এটাই করে। তবে জগতে রিয়্যালিটির মূল কাঠামোটা এমনভাবে তৈরি হয়েছে যে, এখানে কিছুসংখ্যক মানুষকে সত্য অন্বেষণের দণ্ড নিয়েই চলতে হয় জীবনভর। এই দণ্ডকে সহনীয় করার জন্য দণ্ডিত সেই মানবেরা বের করে নিয়েছে নানান উপায়, নানান অস্ত্র। তারা মিথ্যাকে দূরীকরণের অস্ত্র হিসেবে নির্মাণ করেছে আরও অভিনব সব মিথ্যা। অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতোই। মানবের তৈরি সেরকম এক অভিনব মিথ্যা হলো সিনেমা। আর তাই এই মিথ্যা গুরুতরভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে মানবের দর্শনে, যা প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই বইয়েও।
| শিরোনাম | সিনেদর্শন |
| লেখক | শরিফুল ইসলাম |
| প্রকাশক | আদর্শ |
| আইএসবিএন | ৯৭৮৯৮৪৩৯৪৭২৮৪ |
| সংস্করণ | ১ম প্রকাশিত, ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬৮ |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডগুলি * দিয়ে চিহ্নিত
পর্যালোচনা লিখতে অনুগ্রহ করে লগইন করুন!
মনে হচ্ছে এখনও কোনো পর্যালোচনা নেই।