গত দেড় দশকে রাষ্ট্রীয় মদদে খুন, জুলুম, ক্রসফায়ার, জেল ও গুমের এক ভয়ংকর জনপদে পরিণত হয়েছে বাংলাদেশ।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আইন করে বন্ধ করা হয়েছে ব্যক্তির বাক্স্বাধীনতা। তবুও কয়েকজন এর বিপরীতে কলম ধরেছেন, কথা বলছেন।
তাদের কবিতার দ্রোহ ও প্রতিবাদের ছোট ছোট স্ফুলিঙ্গগুলোই এক মলাটে লিপিবদ্ধ হয়ে আছে ‘অবরুদ্ধ সময়ের কবিতা’য়। এই সংকলন যেন চলমান মুক্তির সংগ্রাম ও মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহিদদের রক্তের ঋণ পরিশোধের চেষ্টামাত্র।