"খুশবু" উর্দু শায়েরীর সৌন্দর্য, অনুভূতির গভীরতা ও শব্দের মাধুর্যে সাজানো একটি বিশেষ সংকলন। উর্দু সাহিত্যের জনপ্রিয় ও কালজয়ী কবিদের নির্বাচিত শের নিয়ে সংকলিত এই বইয়ে পাঠক খুঁজে পাবেন প্রেম, বিরহ, জীবনবোধ ও মানবিক অনুভূতির নানা প্রকাশ।
বইটির বিশেষত্ব হলো, প্রতিটি শেরের সঙ্গে রয়েছে রোমান উর্দু উচ্চারণ এবং সহজ বাংলা অনুবাদ। ফলে উর্দু ভাষায় দক্ষতা না থাকলেও পাঠক মূল শেরের উচ্চারণ ও বাংলা অর্থের মাধ্যমে এর অন্তর্নিহিত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি নির্বাচিত কবিদের সংক্ষিপ্ত পরিচিতি পাঠের অভিজ্ঞতাকে করেছে আরও সমৃদ্ধ।
উর্দু শায়েরী ও কবিতাপ্রেমীদের সংগ্রহে রাখার মতো একটি বই "খুশবু"। নিজের জন্য পড়তে কিংবা প্রিয়জনকে উপহার দিতে এটি হতে পারে চমৎকার একটি পছন্দ।