বন্ধ দুয়ারের ওপারে একটি যৌথ কাব্যগ্রন্থ, যেখানে ভালোবাসাকে ঘিরে মানুষের হৃদয়ের নানা আবেগ, দুঃখ, সুখ, আকাঙ্ক্ষা, অভিমান ও অনুভূতির কাব্যিক প্রকাশ ঘটেছে। কবিতা যেমন হৃদয়ের মৌন আর্তনাদ, তেমনি স্বপ্ন ও অনুভূতিকে শব্দের ক্যানভাসে ফুটিয়ে তোলার এক অনন্য মাধ্যম। সেই অনুভূতিরই নানা রূপ ছন্দ ও শব্দের খেলায় ধরা দিয়েছে এই কাব্যগ্রন্থে।
ভালোবাসা মানুষের জীবনের এক গভীর ও রহস্যময় অনুভূতি—কখনো তা হাসায়, কখনো কাঁদায়, কখনো আবার জীবনের পথকে নিয়ে যায় এক অদ্ভুত গোলকধাঁধায়। ভালোবাসার এমন দোলাচল, পাওয়া-না পাওয়া, আবেগ ও হৃদয়ের টানাপোড়েনকে কেন্দ্র করেই রচিত ‘বন্ধ দুয়ারের ওপারে’।
যারা জীবনকে ভালোবাসেন, তারা কবিতার অনুভূতিকেও ভালোবাসেন। কারণ প্রতিটি মানুষের জীবনই যেন এক একটি কবিতা। এই বইয়ের কবিতাগুলোতেও পাঠক খুঁজে পেতে পারেন নিজের জীবনের কোনো অনুভূতি, কোনো স্মৃতি, কোনো ভালোবাসা কিংবা না-বলা কথার প্রতিচ্ছবি।
সাবিনা ইয়াসমিন রত্না-র এই কাব্যপ্রয়াস পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়ার আকাঙ্ক্ষা থেকেই নির্মিত। পাঠকের ভালো লাগা ও গ্রহণযোগ্যতাই এই লেখার সবচেয়ে বড় স্বার্থকতা এবং ভবিষ্যৎ সৃষ্টির অনুপ্রেরণা।