দেশের প্রতি কোন মহৎ আবেগ থেকে শত শত মানুষ নিজের জীবন বিসর্জন দিতে পারেন? কেনই-বা ১৮ বছরের কিশোর থেকে যুবকের দল বুকের টাটকা রক্ত ঢেলে দিয়েছিলেন? হাসি মুখে বরণ করে নিয়েছিলেন ফাঁসি অথবা বিষপানে আত্মহত্যার মতো কঠিন পথ?
ব্রিটিশদের দুইশ বছরের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কারা প্রতিবাদ জানিয়ে নীরবে মেনে নিয়েছিলেন অন্ধকার কারাগারের জীবন?
সেইসব বীর, সেইসব আগুনঝরা দিনের বোবাকান্না
আর চোখের জলের গল্প নিয়ে এই বই।