জাতীয় সংসদের কার্যক্রম কীভাবে পরিচালিত হয়? একটি বিল কীভাবে আইন হিসেবে গৃহীত হয়? সংসদীয় কমিটি, হুইপ, স্পিকার, প্রশ্নোত্তর, সংশোধনী, ভোটাভুটি কিংবা সদস্যপদের শূন্যতা—এসব প্রক্রিয়া
কীভাবে কাজ করে? এসব প্রশ্নের উত্তর নিহিত রয়েছে
জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধিতে।
এই গ্রন্থটি কার্যপ্রণালি-বিধির একটি সহজবোধ্য, ব্যবহারিক এবং পাঠকবান্ধব ব্যাখ্যা, যা সংসদীয় কার্যক্রমকে আরও বোধগম্য ও কার্যকর করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।