ছেলেবেলায় দাদি, নারীসহ বড়রা আমাদের নানা নীতিকথার গল্প শোনাতেন, গল্পচ্ছলে শিক্ষণীয় সব হিতোপদেশ পরবর্তী জীবনে কিছুটা কাজে লাগানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
যুগ যুগ ধরে বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, ঈশপের গল্প, নাসিরুদ্দিন হোজ্জা, আলদার কাছে, আমাদের বীরবল বা গোপালভাঁড় তাদের নানা গল্প সম্ভার স্মৃতি থেকে মুখে মুখে চলে আসছে কত-না কাল ধরেন আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দেবার দায়িত্বভার আমাদের কাঁধে।
তাই, ছড়ায় ছড়ায় কিছু গল্প নতুন প্রজন্মের উজ্জ্বল আগামীর শানবাঁধা জীবন গড়ার প্রত্যয়ে ও প্রত্যাশায় লেখার চেষ্টা চালিয়েছি।