চম্পাবতী লেখক ড. মুকিদ চৌধুরী-এর একটি নাট্যোপন্যাস, যেখানে প্রেম, ধর্মীয় বাধা, সামাজিক বাস্তবতা ও ইতিহাসের আবহ একসঙ্গে মিশে গেছে। কাহিনির নায়ক বরখান উদ্দিন গাজি অপরূপ সুন্দরী চম্পাবতীর রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে। গোপনে তাদের বিয়েও হয়। কিন্তু তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় ধর্মীয় বিভাজন ও সামাজিক প্রতিকূলতা।
একসময় রাজা রামচন্দ্র রায়ের শক্তিশালী সেনাপতি দক্ষিণা রায়ের সঙ্গে গাজির সংঘাত তৈরি হয়। ঘটনাপ্রবাহ নানা নাটকীয় মোড় নেয় এবং শেষ পর্যন্ত দক্ষিণা রায়ের সহযোগিতাতেই গাজি এক গভীর নিশীথে চম্পাবতীকে নিয়ে সুন্দরবনের গভীর অরণ্যের পথে পাড়ি জমায়।
“চম্পাবতী” প্রেম ও বিরহের পাশাপাশি ধর্মীয় বিভাজনের মধ্যেও মানবিক সম্পর্কের টানাপোড়েনকে তুলে ধরা একটি ব্যতিক্রমধর্মী নাট্যোপন্যাস।