আলহামদুলিল্লাহ, দারুত তিবইয়ানের “আমি বড় হতে চাই” সিরিজের চতুর্থ বই দাদুর মুখে গল্প শুনি পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
পরিবারের প্রবীণ সদস্যদের গল্প–উপদেশ শিশুদের হৃদয়ে বিশেষ প্রভাব ফেলে। দাদি-নানির কণ্ঠে বলা গল্পে থাকে জীবনের অভিজ্ঞতা, শিক্ষা, সতর্কতা এবং ভালো–মন্দ চিনে নেওয়ার বাস্তব উদাহরণ। এই বইয়ের গল্পগুলো সেই বড়দের জীবনের অভিজ্ঞতার আলোকে শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।
মাওলানা হাসান জুনাইদ রচিত এ গ্রন্থে রয়েছে শিশুদের জন্য সহজ, বোধগম্য এবং অনুপ্রেরণাদায়ী গল্প—যা সত্যবাদিতা, দায়িত্ববোধ, শিষ্টাচার ও সুন্দর চরিত্র গঠনের পথে তাদেরকে এগিয়ে নেবে।