খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর থেকে শুরু করে বিশ শতকের প্রথম পঞ্চাশ বছরের বিরাট সময়প্রবাহজুড়ে নির্মিত ইতিহাসের কতক আকর্ষণীয় বাস্তব আখ্যানের সমষ্টি ‘ধুলো পড়া ইতিহাস’। ইতিহাসের এমন কিছু প্রসঙ্গ ও ঘটনার রোমাঞ্চকর বিবরণ এখানে মিলবে, যা কিনা
আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীকে পাল্টে দিয়েছে।
এ বই যেমন বিশ্ব-ইতিহাস সম্বন্ধে অজানা তথ্য জানাবে, তেমনি মানবসভ্যতা বিষয়েও ভিন্নভাবে ভাবতে উৎসাহিত করবে। যেন পুরানো পৃথিবীকে নতুন করে দেখার এক আশ্চর্য জানালা।