মধ্যরাত!
ঘুমন্ত পিলির উপর ছেয়ে আছে গাঢ় নৈঃশব্দ। নিস্তব্ধ নিস্তরঙ্গ সবুজ গ্রামের উপর ঝুলে আছে অন্ধকারের কালো পর্দা। আকাশ যেন কালো কুয়াশায় মুড়িয়ে দিয়েছে প্রতিটি বাড়িঘর। শীতের রাতে পিলির চোখে চোখে জেঁকে বসেছে ঘুম।
হঠাৎ এই মধ্যরাতে কালো রঙের দুটো প্রাইভেটকার ঢুকল গ্রামের ভেতর, হেড লাইট নিভিয়ে, কোনো শব্দ না করে। এগিয়ে গেল গ্রামের রাস্তা ধরে। পিলপিল করে, কচ্ছপ গতিতে 'ইসলাম হাউজের' সামনে এসে থামল। ইসলাম হাউজ ডক্টর আব্দুল্লাহ হাইয়ানের বাড়ি। বাড়ির চারদিকে উঁচু সীমানাপ্রাচীর। ভেতরে একতলা সেমিপাকা বিল্ডিং।