সাহিত্য-সমালোচনা আলো বিচ্ছুরিত আয়না, যে কাচের ভেতর দৃশ্যমান হয়ে ওঠে সাহিত্যের ভেতর মহল। দেখে নেওয়া যায় সাহিত্য-শরীরের শিরা-উপশিরা, প্রবহমান রক্ত ও জলীয় দ্রবণ।
একুশ শতকে কীভাবে সাহিত্যকে দেখা ও ব্যাখ্যার প্রয়াস নিয়েছেন তাত্ত্বিক-সমালোচকেরা? বিশেষত কবিতার ডালপালা চিহ্নিত করার ক্ষেত্রে? এই গ্রন্থে রয়েছে চর্যাপদ থেকে এই শতকের শূন্য দশকের কবিতা সমালোচনা ও বিশ্লেষণের একগুচ্ছ সাম্প্রতিক দৃষ্টান্ত।