একুশ শতকে সাহিত্যতত্ত্ব কি হারিয়ে যেতে বসেছে? নাকি সাহিত্যে প্রত্যাবর্তনের আগ্রহে ফিরে দেখা হচ্ছে আন্তঃশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গির নানান অভিনিবেশ? বিশেষত কথাসাহিত্য সংক্রান্ত তাত্ত্বিক বিবেচনা ও ব্যাখ্যায় বাংলা সাহিত্য-সমালোচনার ধারা এই শতকে কোন পথে এগোচ্ছে? রবীন্দ্রনাথ থেকে একুশ শতকের কথাসাহিত্যের বিবিধ দৃষ্টান্ত ও দৃষ্টির অন্তর্বয়ান রয়েছে এই গ্রন্থে।