হ্যালো! আজ আমরা কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?
গোলপাহাড়ের ঘোড়া
- ৭ দিনের সহজ রিটার্ন
- একই দিনে প্রেরণের জন্য দুপুর ২.৩০টার আগে আপনার অর্ডারটি দিন।
নিরাপদ ও সুরক্ষিত চেকআউটের নিশ্চয়তা

গোলপাহাড়—নামটির মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। পাহাড়টির ঘন জঙ্গলে নাকি বাস করে এক রহস্যময় আগুনপিঠের ঘোড়া। তার চোখ জ্বলজ্বল করে, পিঠে জ্বলে অদ্ভুত আগুন, অথচ সেই আগুন কাউকে পোড়ায় না। অনেকেই গোলপাহাড়ের রহস্য উদ্ঘাটন করতে সেখানে প্রবেশ করেছে, কিন্তু কেউ আর ফিরে আসেনি।
তবে সবার গল্প এক নয়। পার্লি ভয়কে জয় করে পা বাড়ায় সেই রহস্যময় পাহাড়ের অজানা পথে। আগুনঘোড়ার রহস্য তাকে এতটাই আকৃষ্ট করে যে, বিপদ, ভয় কিংবা অজানা ফাঁদ—কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না। শেষ পর্যন্ত আগুনপিঠের ঘোড়ায় চড়ে শুরু হয় তার এক রোমাঞ্চকর অভিযান। একের পর এক রহস্যের জাল ছিন্ন করে পার্লি এগিয়ে যায় অভাবনীয় এক অভিজ্ঞতার দিকে।
অদ্বৈত মারুত রচিত **‘গোলপাহাড়ের ঘোড়া’** একটি দুঃসাহসিক ও রহস্যঘেরা কিশোর উপন্যাস। কল্পনা, রোমাঞ্চ, ভয় ও সাহসিকতায় ভরপুর এই গল্প পাঠককে নিয়ে যাবে এক অজানা জগতে। একই সঙ্গে গল্পটি শেখায়, ভয়কে জয় করে নিজের ভেতরের সাহস ও সুপ্ত শক্তিকে আবিষ্কার করাই সত্যিকারের বিজয়।
রহস্য ও রোমাঞ্চপ্রিয় শিশু-কিশোরদের জন্য ‘গোলপাহাড়ের ঘোড়া’ হতে পারে এক দুর্দান্ত পাঠ-অভিজ্ঞতা।
| Title | গোলপাহাড়ের ঘোড়া |
| Author | অদ্বৈত মারুত |
| Publisher | কথাপ্রকাশ |
| ISBN | 978-984-3906-52-6 |
| Edition | 30 Nov, 2025 |
| Number of Pages | 87 |
| Language | বাংলা |
| Country | বাংলাদেশ |
আপনার পর্যালোচনা যোগ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *
পর্যালোচনা লিখতে অনুগ্রহ করে লগইন করুন!
মনে হচ্ছে এখনও কোন পর্যালোচনা নেই.








