ভয়ংকর এক পিশাচ ভর করেছে ছোট, নিষ্পাপ মেয়ে এলিসের উপর।ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে মৃত্যুর দিকে। জোসেফের কাছে সাহায্যের জন্য মিনতি জানিয়েছেন অসহায় মেয়েটার বাবা। স্বজনপ্রিয় জোসেফ ছুটল দুর্গম পথে, কেন্সিংটন ক্যাসলের উদ্দেশ্যে। সাথে চলল নব পরিনীতা সোফি। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বেনামী সমাধি, যখন তখন হানা দেয়া পিশাচে ভরা ক্যাসলে শুরু হল ওদের ভয়ংকর এক লড়াই।রহস্যের পর রহস্যে ভরা, ডার্সি কোটসের এক হাড় হিম করা ভৌতিক উপন্যাস “হাউজ অব সিক্রেটস।”