জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী (রহ.) স্বতন্ত্র কোনো আকিদা প্রবর্তন করেননি। তিনি এবং তার প্রতিষ্ঠিত দল কুরআন-সুন্নাহভিত্তিক শাশ্বত আকিদাই অনুসরণ করেন, যা গঠনতন্ত্রেও সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে তাঁর কিছু বক্তব্য ও রচনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন, অপতথ্য ও অপবাদ প্রচারিত হয়েছে। এই গ্রন্থে তাঁর রচনাবলি থেকে হুবহু উদ্ধৃতির মাধ্যমে ঈমান, তাওহিদ, রিসালাত ও সাহাবিদের বিষয়ে তাঁর আকিদা উপস্থাপন করা হয়েছে। সংকলক হিসেবে প্রয়োজনীয় পরিশিষ্ট ও পর্যালোচনাও সংযোজিত হয়েছে। নিরপেক্ষভাবে পাঠ করলে তাঁর আকিদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস। আমরা চাই, অনুসরণ হোক প্রমাণভিত্তিক এবং সমালোচনা হোক গঠনমূলক, অন্ধ বিরোধিতামুক্ত।