মাটিল্ডা এক অসাধারণ ছোট্ট মেয়ে। তার মেধা ও বুদ্ধিমত্তা সাধারণ শিশুদের ধরাছোঁয়ার বাইরে। বই পড়তে ভীষণ ভালোবাসে সে। কিন্তু তার পরিবার তার প্রতিভা বুঝতে পারে না, বরং সবসময় তাকে অবহেলা করে।
স্কুলেও তাকে মোকাবিলা করতে হয় ভয়ংকর প্রধান শিক্ষিকা মিস ট্রাঞ্চবুলের অত্যাচার। তবে মাটিল্ডার রয়েছে এক বিশেষ গোপন ক্ষমতা, যা দিয়ে সে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে।
মিস হানির স্নেহ, মাটিল্ডার অসাধারণ বুদ্ধি, সাহস ও রহস্যময় ক্ষমতা নিয়ে এগিয়ে চলে এক চমৎকার গল্প। বিশ্ববিখ্যাত লেখক রোয়াল্ড ডাহলের 'মাটিল্ডা' শিশুদের জন্য আনন্দদায়ক, রোমাঞ্চকর ও অনুপ্রেরণামূলক একটি গল্প, যা শেখায় সাহস, আত্মবিশ্বাস এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা।