আনোয়ারা সৈয়দ হক একজন প্রথিতযশা কথাসাহিত্যিক। সাহিত্যের সর্বক্ষেত্রে তাঁর স্বচ্ছন্দ্য বিচরণ। বাংলাদেশের শিশু সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য।
বর্তমান গ্রন্থে বিভিন্ন সময়ে শিশু-কিশোরদের জন্য তাঁর রচিত বত্রিশটি ছোটগল্প সংযোজিত হয়েছে। এই গল্পগুলো কোনো না কোনোভাবে ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। তাঁর গল্প বলার ঢঙে মাতৃত্বের আস্বাদ পাওয়া যায়। মনে হয় মা যেন তার শিশুদের হাসিয়ে খেলিয়ে, থরেবিথরে সাজিয়ে সত্য ঘটনাগুলোর অবতারণা করেছেন। কোনো ভারিক্কিভাব নেই। কোনো বাতুলতা নেই।
একটি শিশুর কাছে গল্পগুলো কিভাবে হৃদয়গ্রাহী হবে, তার জানার ইচ্ছাটার উদ্রেক কিভাবে হবে এবং একটি শিশুর মনস্তাত্ত্বিক উৎকর্ষ কিভাবে ঘটতে পারে এই বোধ বিবেচনা তাঁর গল্পগুলোকে সমৃদ্ধ করেছে।