জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলকাতার সাদা-কালো যুগে কেমন জীবন কাটিয়েছেন? শহরের কোন কোন বাড়ি, পথ ও স্থানে জড়িয়ে আছে তাঁর স্মৃতি? কোথায় বসে রচনা করেছেন তাঁর অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম? আর ডি. এম. লাইব্রেরির সঙ্গে কবির সম্পর্ক ও সেখানে কাটানো দিনগুলোই বা কেমন ছিল?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে লেখক মোহাম্মদ রাজিবুল হাসান রচনা করেছেন ‘নজরুল স্মৃতিধন্য কলকাতা ও ডি.এম. লাইব্রেরি’।
বইটিতে কলকাতার বিভিন্ন বাড়ি ও স্থান, যেখানে কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িয়ে রয়েছে, সেসবের ইতিহাস ও স্মৃতিচারণ ছবিসহ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ডি. এম. লাইব্রেরিতে কবির দিনগুলোর কথাও স্থান পেয়েছে।
নজরুলের জীবন, সাহিত্যচর্চা ও কলকাতার সঙ্গে তাঁর স্মৃতিবিজড়িত সম্পর্ক সম্পর্কে জানতে আগ্রহী পাঠক, নজরুলপ্রেমী এবং গবেষকদের জন্য বইটি হতে পারে একটি তথ্যসহায়ক সংযোজন।
কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য কলকাতাকে জানতে এবং তাঁর সাহিত্যজীবনের সঙ্গে সম্পর্কিত স্থানগুলো সম্পর্কে ধারণা পেতে সংগ্রহ করুন বইটি।