জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে পুরাণ, মিথ এবং ধর্মীয় ঐতিহ্যের ব্যবহার বাংলা সাহিত্যের এক বিস্ময়কর বৈশিষ্ট্য। মুসলিম, হিন্দু, গ্রিক, ফরাসি ও মধ্যপ্রাচ্যীয় মিথের নানা উপাদান তিনি তাঁর সৃষ্টিকর্মে অসাধারণ দক্ষতায় ব্যবহার করেছেন। প্রাচীন পৌরাণিক কাহিনি ও ঐতিহ্যকে আধুনিক ভাবনা ও প্রেক্ষাপটে নতুন ব্যঞ্জনায় উপস্থাপন করেছেন তাঁর কবিতা ও গানে।
‘নজরুলের কবিতা ও গানে পৌরাণিক ব্যঞ্জনা’ বইটিতে নজরুলের বহুল পরিচিত কবিতা ও গানে ব্যবহৃত পৌরাণিক ও মিথলজিক্যাল শব্দের উৎস, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট কাহিনি নিয়ে আলোচনা করা হয়েছে। তাঁর সৃষ্টিতে ব্যবহৃত বিভিন্ন পৌরাণিক অনুষঙ্গের অন্তর্নিহিত তাৎপর্য ও সাহিত্যিক ব্যঞ্জনা বুঝতে বইটি পাঠককে সহায়তা করবে।
নজরুল কীভাবে বিভিন্ন ধর্মীয় ঐতিহ্য, পুরাণ ও মিথের উপাদানকে নিজের সৃষ্টিশীলতায় একীভূত করেছেন, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। ফলে তাঁর কবিতা ও গানের গভীর অর্থ, প্রতীক এবং ঐতিহাসিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুধাবনের সুযোগ তৈরি হয়।
কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, পুরাণ, মিথলজি ও সাহিত্য গবেষণায় আগ্রহী পাঠকদের জন্য বইটি একটি গুরুত্বপূর্ণ পাঠসংযোজন। বিশেষ করে নজরুলের কবিতা ও গানের পৌরাণিক অনুষঙ্গ সম্পর্কে জানতে ইচ্ছুক শিক্ষার্থী, গবেষক ও সাহিত্যপ্রেমীদের জন্য বইটি হতে পারে তথ্যসমৃদ্ধ সহায়ক গ্রন্থ।