আমাদের জীবনে একান্ত ব্যক্তিগত একজন বিশ্বস্ত মানুষ প্রয়োজন,
যার কাছে নিজের অব্যক্ত কথাগুলো মন খুলে বলা যায়।
অবিশ্বাসে ঘেরা পুরো শহরের বাতাসেরা
মিথ্যায় দূষিত হয়ে গেলেও,
যার কাছে একটুখানি সত্যের আশ্বাস পাওয়া যায়।
ব্যক্তিগত জীবনে দুশ্চিন্তার ভারে অস্থির হয়ে পড়লে,
যার কাছে গিয়ে একটু স্বস্তি পাওয়া যায়।
কাঠফাটা রোদের ক্লান্তি ভরা দুপুরে
দেহ ঘর্মাক্ত হয়ে এলে,
যার কাছে পাওয়া যায় ভালোবাসার শীতল পরশ।
এমনই একজন মানুষ থাকুক সবার জীবনে,
যে কোনো অভিযোগ ছাড়া সারাটা জীবন কাটিয়ে দেবে—
সর্বদা পাশে থাকবে—
শত কষ্ট সহ্য করার পরেও মুখে ব্যাখ্যাহীন হাসি রেখে বলবে—
“আরে—ওসব কোনো ব্যাপার না।”