বিদ্যুৎ যাবে তার ছাড়াই—সমুদ্র পেরিয়ে, পাহাড় পেরিয়ে পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে! শুধু তা-ই নয়, ধনী-গরিব নির্বিশেষে সবাই বিনামূল্যে পাবে বিদ্যুৎ। এমন দুঃসাহসী স্বপ্ন দেখেছিলেন কে? তিনি বিজ্ঞানী **নিকোলা টেসলা**।
আজকের দিনে বহুল ব্যবহৃত Wi-Fi, মোবাইল নেটওয়ার্ক, তারহীন শক্তি পরিবহণ এবং রিমোট কন্ট্রোল প্রযুক্তির শিকড় কোথায়? আধুনিক প্রযুক্তির বিকাশে নিকোলা টেসলার অবদান কী? তাঁর উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক স্বপ্ন কীভাবে বদলে দিয়েছে পৃথিবীকে?
**‘নিকোলা টেসলা’** বইটিতে লেখক **আয়শা সিদ্দিকা** তুলে ধরেছেন এই অসাধারণ বিজ্ঞানীর জীবন, স্বপ্ন, গবেষণা ও প্রযুক্তিবিশ্বে তাঁর অবদানের নানা দিক। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এসব গল্প ও তথ্য পাঠককে পরিচয় করিয়ে দেবে এক দূরদর্শী বিজ্ঞানীর সঙ্গে।
বিজ্ঞান, আবিষ্কার ও প্রযুক্তির ইতিহাস জানতে আগ্রহী কিশোর-তরুণসহ সব বয়সী পাঠকের জন্য বইটি হতে পারে জ্ঞান ও অনুপ্রেরণার দারুণ উৎস।