আমাদের স্বাধীন দেশের অস্তিত্বের শিকড় গ্রামের মাটিতে প্রোথিত। ক্ষুদ্র আয়তনের এই বিশাল জনগোষ্ঠী প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে জীবনের সাথে। জন্মের পর থেকে জীবিকা নির্বাহের তাগিদে হন্য হয়ে থাকে, শিশু থেকে বৃদ্ধ সকলে। কষ্ট, তবু হেসে খেলেই জীবন কাটায়। টুকরো টুকরো স্বপ্ন চোখে, ছোট ছোট আশা বুকে নিয়ে বেঁচে থাকে অনেটা না বেঁচে থাকার মতই। এই ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের গল্প নিয়ে বর্তমান গ্রন্থটি। শৈশব থেকে কৈশোরে পদার্পণ করা শিশুদের জন্য লেখা বইটির ভাষা অত্যন্ত সাবলীল এবং প্রাণবন্ত।
সবার ভালো লাগবে।
বইটি হাতে আঁকা ছবিযুক্ত এবং কালারিং প্রিন্ট, ডিমাই সাইজ। বইটিতে তিনটি গল্প রয়েছে...
১। নদীর গল্প
২। নদীর ধারের মেয়েটি
৩। যে নদী মরু পথে