“অপ্রাকৃতিক প্রকৃতি” — কথাসাহিত্যিক ড. মুকিদ চৌধুরী-এর একটি গভীর জীবনবোধসম্পন্ন নাট্যোপন্যাস। সমাজের অস্পৃশ্য, অনাদৃত ও অবহেলিত মানুষের জীবনের প্রতি দৃষ্টি ফেরানোর পাশাপাশি একজন সন্তানহীন নারীর মনোজগত, বেদনা, আকাঙ্ক্ষা ও আত্মমর্যাদার গল্পকে কেন্দ্র করে রচিত হয়েছে এই নাট্যোপন্যাস।
সমাজের নানা স্তরে অবহেলা ও বঞ্চনার শিকার একজন নারী কীভাবে নিজের অস্তিত্ব, মনুষ্যত্ব ও সম্মানের জায়গা খুঁজে নিতে চান—তারই নানা দিক ফুটে উঠেছে “অপ্রাকৃতিক প্রকৃতি”-তে। তাঁর সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-হতাশা এবং জীবনের দ্বন্দ্ব-সংঘাত কাহিনির ভেতর দিয়ে পাঠকের সামনে উন্মোচিত হয়।
নাট্যোপন্যাসটির প্রতিটি পরতে মানুষের জীবন, সমাজ ও মানবিক মর্যাদা নিয়ে ভাবনার অবকাশ রয়েছে। অধিকার থেকে বঞ্চিত মানুষের নীরব যন্ত্রণা যেমন এখানে প্রকাশ পেয়েছে, তেমনি রয়েছে প্রতিবাদ ও আত্মমর্যাদার আকাঙ্ক্ষা।
“অপ্রাকৃতিক প্রকৃতি” তাই কেবল একজন নারীর ব্যক্তিগত জীবনকাহিনি নয়; এটি অবহেলা, বঞ্চনা ও মানবিক অধিকারের প্রশ্নকে সামনে নিয়ে আসা একটি জীবনঘনিষ্ঠ নাট্যোপন্যাস। মানুষের মনুষ্যত্ব ও মর্যাদার প্রতি পাঠককে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে বইটি।