দ্বিধা দ্বন্দ্বের যাপিত জীবনে অযাচিত প্রেম ভোর।
কাব্যের আঁখরে জমানো স্মৃতি তুমি আমি হীন পূর্ণিমা তিথি।
প্রেমে পোড়ে হৃদয় মন্দির অপ্রেমের সন্ধিতে প্রেম চৌচির প্রলাপে বিভোর দিবানিশি কথোপকথনে পড়লো যতি।
সন্ধ্যে নামে নিলম্বিত শ্রাবণে প্রেমের সন্ধিতে বর্ষণ মেঘ ভেসে বেড়ায় গ্রহ নক্ষত্রের নীড়।
জমাটবদ্ধ প্রেমে চিরহরিৎ আবেগ কিছু মান অভিমান দগ্ধ বাসর অপ্রেমের সন্ধিতে