‘পেট্রা সিটির দেশে’ শরীফ আহমেদের একটি আকর্ষণীয় মধ্যপ্রাচ্য ভ্রমণকাহিনি, যেখানে জর্দানের প্রাচীন ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রকৃতি ও সমকালীন বাস্তবতার সঙ্গে লেখকের ভ্রমণ অভিজ্ঞতা উঠে এসেছে।
কাতার থেকে রয়েল জর্দানিয়ান এয়ারলাইনসের বিমানে জর্দানে পৌঁছে শুরু হয় এই ভ্রমণ। আম্মানের সিটি মল ও মক্কা মল থেকে শুরু করে লেখক ঘুরে দেখেছেন প্রাচীন গাদারা সিটি, আজলুন ক্যাসেল এবং হাজার বছরের পুরোনো রোমানদের জেরাস সিটি। আম্মানে দেখা মিলেছে কাহাফ ও রাকিম, আম্মান সিটাডেল এবং ঐতিহাসিক রোমান থিয়েটারের।
আম্মান থেকে ওয়াদি মুসার পথে ভ্রমণকারী দেখেছেন মুসা (আ.)-এর স্মৃতিবিজড়িত মাউন্ট নেবো এবং ক্রুসেডারদের নির্মিত ধ্বংসপ্রাপ্ত শোবাক ক্যাসেল। ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রাচীন নাবাতানিয়ানদের বিস্ময়কর পেট্রা সিটি—পাথর কেটে নির্মিত ইতিহাসের এক অনন্য নিদর্শন। পাশাপাশি ওয়াদি রুমের বিস্তীর্ণ মরুভূমি ও কারুকার্যময় পাথুরে পাহাড়ও ভ্রমণকে দিয়েছে ভিন্ন মাত্রা।
জর্দানের শেষ রাতে প্যালেস্টাইন সীমান্তের একটি রিসোর্টে অবস্থান এবং মৃত সাগরের পাড়ে দাঁড়িয়ে অনুভব করা গভীর নীরবতা এই ভ্রমণকাহিনিকে করেছে আরও আবেগঘন ও স্মরণীয়।
‘পেট্রা সিটির দেশে’ ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য, প্রত্নতত্ত্ব ও প্রকৃতির মেলবন্ধনে জর্দানকে জানার এক চমৎকার ভ্রমণ-অভিজ্ঞতা|