প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে আয়ের প্রচলিত ধারণাও। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন শুধু বিজ্ঞান ও প্রযুক্তির বিষয় নয়; বরং ঘরে বসে আয়, অনলাইন ব্যবসা এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি করছে। ChatGPT-সহ বিভিন্ন AI টুল ব্যবহার করে কীভাবে নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে আয়ের সুযোগে রূপ দেওয়া যায়, সেই পথ দেখানোর চেষ্টা করেছে ‘প্যাসিভ ইনকাম উইথ AI’ বইটি।
লেখক পল্লব শাহরিয়ার বইটি সাজিয়েছেন এমন সাধারণ পাঠকদের কথা মাথায় রেখে, যাঁরা প্রযুক্তিতে বিশেষজ্ঞ নন, কোডিং জানেন না, কিন্তু AI ব্যবহার করে নতুন কিছু শিখতে এবং আয়ের বিকল্প পথ তৈরি করতে আগ্রহী। যারা চাকরি বা প্রচলিত আয়ের পাশাপাশি অতিরিক্ত ইনকাম করতে চান, ঘরে বসে কাজ করতে চান কিংবা নিজের নামে একটি অ্যাপ বা অনলাইন উদ্যোগ গড়ে তোলার স্বপ্ন দেখেন, তাঁদের জন্য বইটি হতে পারে একটি সহায়ক নির্দেশিকা।
বইটিতে AI-ভিত্তিক ব্যবসার ধারণা, ইনকামের সম্ভাবনা এবং প্রয়োজনীয় প্রযুক্তি সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। জটিল প্রযুক্তিগত বিষয়কে ব্যবহারিকভাবে উপস্থাপন করে পাঠককে ধাপে ধাপে AI-এর শক্তি কাজে লাগানোর ধারণা দেওয়া হয়েছে।
আপনি যদি ChatGPT ও অন্যান্য AI টুল ব্যবহার করে অনলাইন আয়ের নতুন সুযোগ খুঁজতে চান, নিজের উদ্যোগ শুরু করতে চান কিংবা ভবিষ্যতের পরিবর্তিত কর্মজগতে নিজেকে প্রস্তুত করতে চান, তাহলে ‘প্যাসিভ ইনকাম উইথ AI’ হতে পারে আপনার শেখার যাত্রার একটি কার্যকর সূচনা।