জীবনের নানামাত্রিক ইতিকথার মাধ্যমে আমরা পরস্পরের নিকট সৃজনশীরতা নিয়ে আত্মপ্রকাশ করি। নিয়ম-কানুন শিখি অপরের সঙ্গে অনুভূতি বিনিময় বা সৃষ্টিশীলতার। ইতিবাচকভাবে ভাবতে শিখি, জীবন ও শিল্পকে ভালবাসতে শিখি। একটি উপকথার মাধ্যমে সেটুকুই ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই সচেতনতাটুকু জাগাবার জন্য আমরা যদি আমাদের মনের ভয় দূর করতে পারি, তবে আমরা এক পরিপূর্ণ এবং বিস্ময়কর আনন্দময় জীবনযাপন করতে সক্ষম হবো।