শের ও গজল—সুর, শব্দ ও কাব্যিক আবেগের এক অপূর্ব শিল্পরূপ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই সাহিত্যধারা তার মাধুর্য, ভাবগভীরতা ও সুরের মূর্ছনায় মুগ্ধ করে রেখেছে অসংখ্য মানুষকে। কিন্তু এই মনোমুগ্ধকর শিল্পের পেছনে রয়েছেন কারা? কারা রচনা করেছেন শের ও গজলের অমর পঙ্ক্তিগুলো, আর কারাই বা প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে চলেছেন এর সুর ও সৌন্দর্য?
মোস্তাক আহমাদ দীনের ‘শের ও গজলের জগৎ’ গ্রন্থে উঠে এসেছে শের ও গজলের জগৎ, এর স্রষ্টা এবং এই শিল্পধারার সঙ্গে যুক্ত মানুষদের পরিচয় ও নানা আখ্যান। প্রচলিত ইতিহাসের শুষ্ক বর্ণনার পরিবর্তে লেখক বিষয়গুলো উপস্থাপন করেছেন আখ্যানধর্মী আলোচনা ও সাবলীল গদ্যে।
শের ও গজলের সৌন্দর্য, সাহিত্যিক ঐতিহ্য এবং এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য বইটি হতে পারে আকর্ষণীয় পাঠ।