লোকগল্প একটি জাতির প্রাচীন জীবনযাপন, বিশ্বাস, চিন্তা-চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মূল্যবান পরিচয় বহন করে। থাইল্যান্ডের প্রাচীন জনগোষ্ঠীর জীবন, কৃষ্টি, ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক ভাবনার বিচিত্র প্রকাশ ঘটেছে ‘শ্যামদেশের লোকগল্প’ গ্রন্থে।
মাসুদ খোন্দকার সংকলিত এই বইয়ের গল্পগুলোতে উঠে এসেছে অপ্রাকৃতিক শক্তি, দেবদেবী, ধর্মীয় বিশ্বাস এবং জটিল আধ্যাত্মিক জগতের নানা অনুষঙ্গ। গল্পের ঘটনাপ্রবাহে কখনো প্রত্যক্ষভাবে, কখনো প্রতীকের আড়ালে প্রকাশ পেয়েছে থাই জনগোষ্ঠীর বিশ্বাস, জীবনচর্চা ও সংস্কৃতির স্বতন্ত্র বৈশিষ্ট্য।
শুধু বিনোদন নয়, কিছু গল্প পাঠককে ভাবতে, প্রশ্ন করতে এবং ভিন্ন একটি জনগোষ্ঠীর জীবনদর্শন ও বিশ্বাসকে নতুনভাবে বুঝতে উৎসাহিত করবে।
বিশ্বের লোকসাহিত্য, প্রাচীন সংস্কৃতি ও বিভিন্ন জাতির ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য ‘শ্যামদেশের লোকগল্প’ একটি আকর্ষণীয় সংকলন।