শিকড়
আমি তোকে ঠিক ততটুকু জানতে চাই
যতটুকু জানলে মনের মনে হবে
তোর মনের উঠান থেকে অলিগলি
শুধু আমারই দখলে
থাক না কিছু অজানা।
আমি তোকে ঠিক ততটাই বুঝতে চাই
যতটুকু বুঝলে
ফুরফুরে এক আবেশে ভেসে ভাবনারা ভাববে
তোর জীবন জুড়ে শুধুই একটা মুখ
সেটা আমি।
থাক না বাকিটা না বোঝা।