এক সিরিয়াল কিলার, একের পর এক রহস্যময় খুন এবং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা এক গোয়েন্দার লড়াই—এভাবেই এগিয়ে যায় নিক পিরোগের ‘আনফোরসিন’ উপন্যাসের রুদ্ধশ্বাস কাহিনি।
গোয়েন্দা থমাস প্রেসকটের পিছু নিয়েছেন ট্রিস্টেন গ্রেয়ার নামের এক ভয়ংকর সিরিয়াল কিলার। তাকে ধরতে মাঠে নেমেছে এফবিআইও। কিন্তু পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ট্রিস্টেন এখন আর যাকে-তাকে হত্যা করছে না; একের পর এক খুন করে চলেছে গোয়েন্দা প্রেসকটের কাছের মানুষদের। এক, দুই, তিন, চার—আর কতজনের প্রাণ যাবে? থমাস প্রেসকট কি পারবেন সময় থাকতে তাঁর প্রিয়জনদের বাঁচাতে এবং এই ভয়ংকর হত্যাকারীকে থামাতে?
অক্টোবর মাসে ঘটে যাওয়া রোমহর্ষক হত্যাকাণ্ড, রহস্যের জট, গোয়েন্দাদের অনুসন্ধান এবং কাহিনির মাঝে হালকা হাস্যরস—সব মিলিয়ে ‘আনফোরসিন’ রহস্য ও গোয়েন্দা গল্পপ্রেমীদের জন্য এক টানটান উত্তেজনাপূর্ণ পাঠ।