জীবনে সফলতা ও ব্যর্থতার মাঝখানে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে আমাদের চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং কাজের প্রতি দৃষ্টিভঙ্গি। ‘উইনার্স অ্যান্ড লুজার্স’ বইয়ে অনুপ্রেরণাদায়ক বক্তা ও স্পিচ কোচ ডা. উজ্জ্বল পাটনী তুলে ধরেছেন এমন কিছু মানসিক বাধা, যা মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যেতে বাধা দেয়।
‘লোকেরা কী বলবে?’, ‘আমি এটি করতে পারব না’, ‘রাইট মুডে নেই’ কিংবা ‘আমার দুর্ভাগ্য!’—আমাদের দৈনন্দিন জীবনের পরিচিত এই কথাগুলো কীভাবে আত্মবিশ্বাস কমিয়ে দেয়, দায়িত্ব এড়িয়ে যেতে শেখায় এবং সাফল্যের পথে প্রতিবন্ধকতা তৈরি করে, তা বইটিতে ব্যাখ্যা করা হয়েছে।
লেখক পাঠককে অন্যের সমালোচনার ভয় কাটিয়ে নিজের লক্ষ্যে মনোযোগী হতে, নিজের ওপর বিশ্বাস রাখতে এবং কাজ শুরু করার জন্য উপযুক্ত সময় বা মেজাজের অপেক্ষা না করতে উৎসাহিত করেছেন। তাঁর মতে, সাফল্যের জন্য প্রয়োজন ইতিবাচক মানসিকতা, আত্মবিশ্বাস, নিষ্ঠা, সংকল্প এবং কাজের প্রতি দায়িত্বশীলতা।
নিজের সীমাবদ্ধতা জয় করতে, নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে এবং জীবনে সফল হওয়ার মানসিক প্রস্তুতি গড়ে তুলতে ‘উইনার্স অ্যান্ড লুজার্স’ হতে পারে অনুপ্রেরণার একটি কার্যকর পাঠ। আত্ম-উন্নয়ন, ব্যক্তিত্ব বিকাশ ও ইতিবাচক চিন্তাভাবনায় আগ্রহী পাঠকদের জন্য বইটি বিশেষভাবে উপযোগী।