জীবন সংগ্রামের প্রতিনিয়ত অমাবস্যার ঘোর অন্ধকার ভেঙ্গে কবি তুলে এনেছেন গৌরবময় অতীত ও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন ও শব্দমালার অনবদ্য গাঁথুনি, দর্শন ও বিজ্ঞান সংস্কৃতি। সেই শব্দমালা মানব হৃদয়কে আন্দোলিত করে, জাগ্রত করে সজীব আত্মাকে। কল্পনাশক্তির সবচেয়ে বেশি প্রকাশ ঘটে কবিতা চর্চার ভেতরেই।
কবিতা চর্চায় একজন মহৎ কবিকে যেতে হয় নিরলস শ্রম ও হার না মানা সংগ্রামের দূর্গম রাস্তায়। অজস্র নিয়ম-নীতি, পাহাড়-পর্বত, পাথর ও বরফের স্তুপ কেটে তিলে তিলে গড়ে তুলতে হয় নিরেট শব্দমালার গাঁথুনী। জীবন সংসার ও মহাকাশের রহস্য খেলায় খেলতে হয়, ভাঙতে হয় রহস্যের সব গুপ্তজাল।
তেমনি ‘যে রক্তে আগুন জ¦লে’ কাব্যগ্রন্থে জীবন সংগ্রাম, মূল্যবোধে দেশপ্রেম ও মানবতার মুক্তির জয়গান উঠে এসেছে। তাঁর কবিতায় ভাষাচয়ন অত্যন্ত সত্যসুন্দর ও ইশারাধর্মী। কবি তাঁর কলমে শান্তির অমিয় বাণী শোনাতে চান। ফোটাতে চান শীতলরক্তে প্রতিভাতের অসীম জীবনীশক্তি।