হারিয়ে যাবো গভীর অরণ্যে
যেখানে থাকবে না মনুষ্যলোক
কেবলই তোমার সখ্যতা পাবো
খুঁজে পাবো প্রেমময় কাব্যে।
নয়তো গভীর কোন সুড়ঙ্গে
বাধবো ভালবাসার ঘর,
দ্বিধাহীন চিত্তে তৃষ্ণা মিটাবো
তোমার ওষ্ঠপুটে।
তুমি কল্পনার নীলাঞ্জনা নও
হৃদয় হতে নিঃসৃত এক ঝলকানি
হৃদয়ে অনুভূত আবেগ
আর হৃদয় নিংড়ান ভালবাসা।